বিনোদন

আবার একসঙ্গে আমির-কিরণ!

আমির খান ও কিরণ রাও একসঙ্গে উপস্থিত হয়েছেন একটি অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমির খান ও কিরণ রাও একসঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেখানে তারা হাসিমুখে ছবি তুলেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত বছরের জুলাইতে ১৫ বছরের দাম্পত্যের ইতি টেনেছিলেন আমির খান ও কিরণ রাও। বিচ্ছেদের পরেও একাধিকবার তাদেরকে একসঙ্গে দেখা গেছে। দাম্পত্য ভেঙে গেলেও ভাঙেনি তাদের বন্ধুত্ব। এবার জানা গেল একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।

কিরণ রাও একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সেই ছবি প্রযোজনা করবেন আমির খান। ইতোমধ্যেই ছবির কাজ শুরু হয়ে গেছে। গত সপ্তাহে পুনেতে শুটিং করেছেন কিরণ।

এর আগেও প্রায় ১০ বছর আগে কিরণের সিনেমা প্রযোজনা করেছিলেন আমির। ছবিটির নাম ছিল ‘ধোবি ঘাট’। আমির-কিরণ প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিচ্ছেদের পরেও তাদের বন্ধুত্ব অটুট থাকবে এবং তারা একসঙ্গে কাজ করে যাবেন। কিরণের ছবি প্রযোজনা করে সেই কথা রাখলেন আমির।

গত বছরের ২ জুলাই একটি সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন আমির-কিরণ।

বিষয়:আমির খান কিরণ রাও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…