গডজিলার কথা মনে আছে? বিশাল আকারের দানবীয় এক কাল্পনিক চরিত্র। ভীষণ জনপ্রিয় এই কাল্পনিক চরিত্রটিকে নিয়ে ২০১৪ সালে তৈরি ‘গডজিলা’ ছবিটি তুমুল জনপ্রিয়তা পায়। তারই ধারাবাহিকতায় এবার তৈরি হচ্ছে ‘গডজিলা’ ছবির সিক্যুয়েল। এবার ছবিটির নাম হবে ‘গডজিলা : কিং অব দ্য মনস্টারস’।

হলিউডের অভিনেত্রী ভেরা ফারমিগা জানিয়েছেন, তিনি ‘গডজিলা: কিং অব দ্য মনস্টারস’ ছবিতে থাকছেন। ‘গডজিলা : কিং অব দ্য মনস্টারস’ ছবিটি হলো গডজিলা ছবির সিক্যুয়েল। ৪৩ বছর বয়সী ভেরা ফারমিগাকে দেখা যাবে ববি মিলি ব্রাউনের মায়ের চরিত্রে। তবে ছবিতে ভেরা ফারমিগার চরিত্রের নাম এখনও প্রকাশ করা হয়নি। কাইল চ্যান্ডলারকে ছবির মূল চরিত্রে দেখা যাবে। তিনি ছবিতে একজন বৈজ্ঞানিক এবং ব্রাউনের বাবার চরিত্রে অভিনয় করবেন।
ছবিটি পরিচালনা করছেন মাইকেল ডগেরটি। ছবিটির স্ক্রিপ্ট জ্যাক শিল্ডস এবং মাইকেল ডগেরটি দুজন মিলে লিখেছেন। তবে ছবিটি দেখার জন্য আরও অনেকদিন অপেক্ষা করতে হবে। ২০১৯ সালের ২২ মার্চ মুক্তি পাবে ছবিটি।








