চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও মঞ্চে প্রাচ্যনাটের “কেরামতনামা” এবং “বায়োস্কোপ“

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
প্রাচ্যনাট

আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের যুগল প্রযোজনা “কেরামতনামা” এবং “বায়োস্কোপ”।  আজ ৩১ অক্টোবর, ২০১৭, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের এই উঠান প্রযোজনা দুটি।

নাটক দুটি সম্পর্কে প্রাচ্যনাটের অন্যতম সদস্য কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, “আমাদের এখনকার থিয়েটার সবকিছুর প্রতাপে কোণঠাসা হতে হতে মুমূর্ষু অবস্থা পার করছে।” তিনি আরও বলেন, “আমরা আমাদের এই হতাশাগুলোকে দূরে সরিয়ে ভালোলাগার জায়গাগুলোকে চিহ্নিত করলাম, দেখা গেল কেউ লেখালেখি করতে ভালোবাসি, কেউ কেউ অভিনয় নির্দেশনা, কারো ইচ্ছা আলো ও সেট নিয়ে কাজ করা, সেই অনুযায়ী আমরা অনেকগুলো দলে ভাগ হয়ে গেলাম, প্রতি মাসে দুটো দিন নির্দিষ্ট করে আমাদের প্রস্তুত করতে লাগলাম, শুরু হলো নিজেদের ছাড়িয়ে যাবার প্রতিযোগিতা, পুরো মাস জুড়েই থিয়েটার থাকলো আমাদের মাথায়। প্রতিটা দলের নাটক লেখা থেকে শুরু করে নির্দেশনা, অভিনয়, আলো, সেট, পোশাক পরিকল্পনা সবই করা হলো, এমনকি বাদ গেলনা প্রকাশনা পর্যন্ত। মিলনায়তন সমস্যাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের মহড়া কক্ষেই অভিনীত হতে থাকলো এই প্রযোজনাগুলো, দর্শক হলো দলের কর্মী এবং বিভিন্ন দলে বন্ধুরা। এভাবেই ‘নাটকের বিকল্প স্পেস’ ভাবনাটাও ডালপালা মেলতে লাগলো।”

প্রাচ্যনাট
আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের যুগল প্রযোজনা “কেরামতনামা” এবং “বায়োস্কোপ”।

তার মতে, শত বাধা উপেক্ষা সত্ত্বেও প্রতিটি প্রযোজনা ভাবায়, বিস্মিত করে। এক-দেড় বছরের এই কার্যক্রম জন্ম দিয়েছে নতুন সম্ভাবনার। তিনি বলেন, “প্রস্তুতি নিতে উৎসাহ ও সাহস জুগিয়েছে অনেক তরুণ লেখক, নির্দেশক, অভিনেতা, মঞ্চ ও আলোক পরিকল্পককে। তাই আমরা মনে করেছি আমাদের এই সম্ভাবনা জাগানিয়া কার্যক্রমের অভিজ্ঞতা আজকের তরুণ থিয়েটার কর্মীদের সঙ্গে ভাগ করি এবং তাদের কথাও শুনি, কারণ আমরা চাই প্রজন্ম থেকে প্রজন্ম এগিয়ে যাবে থিয়েটারের ভাবনা। তবেই না বাঁচবে থিয়েটার, জাগবে আবার। জয় হোক থিয়েটারের”।

“আমরা চাই প্রজন্ম থেকে প্রজন্ম এগিয়ে যাবে থিয়েটারের ভাবনা”

প্রাচ্যনাট এর প্রযোজনায় ‘কেরামতনামা’ নাটকটিররচনা, নির্দেশনা ও মঞ্চায়নে আছেন রিঙ্কন শিকদার। বায়োস্কোপ নাটকটির ভাবনা, বিন্যাস, নির্দেশনা করেছেন সাইফুল ইসলাম জার্নাল ও মনিরুল ইসলাম রুবেল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রাচ্যনাট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT