জনপদ

আবারো দায়িত্ব নিলেন সিলেট সিটি মেয়র

আবারো দায়িত্ব নিলেন সিলেট সিটি মেয়র

আইনি লড়াই শেষে আবারো দায়িত্ব নিলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগর ভবনে যান তিনি।

সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনের জনসভায় বোমা হামলার মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করায় আরিফকে আবারও বরখাস্ত করা হয়েছিল।

পরদিন উচ্চ আদালতে মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে রিট করেন তিনি। আদালত মন্ত্রণালয়ের আদেশ স্থগিত ঘোষণা করেন।

আদালতের নির্দেশনার বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সে আবেদন আজ প্রত্যাহার করে নেওয়া হয়।

বিষয়:মেয়র আরিফুল হক চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…