চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও হাসপাতালে ভর্তি পেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বেশ কয়বছর ধরেই কোলন ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। মাঝেমধ্যেই যেতে হয় হাসপাতালে। কোলন টিউমারের চিকিৎসা নিতে ফের হয়েছেন ভর্তি। ৮১ বর্ষী মহাতারকাকে ঘিরে আশার কথা হল, অবস্থা স্থিতিশীল রয়েছে। কয়েকদিনের মধ্যেই ছাড়া পাবেন।

সাও পাওলোর ইসরায়েলিটা অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনবারের বিশ্বকাপজয়ী পেলে। হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে নিশ্চিত করেছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার কথা।

‘২০২১ সালের সেপ্টেম্বরে কোলন টিউমার শনাক্তের পরপরই পেলেকে আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তার অবস্থা ভালো ও স্থিতিশীল। কয়েকদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। তবে চিকিৎসা চালিয়ে যেতে নিয়মিত হাসপাতালে আসতে হবে তাকে।’

গত ফেব্রুয়ারিতে মূত্রনালির সংক্রামণে দুসপ্তাহ হাসপাতালে কাটাতে হয়েছিল পেলেকে। ২০১৪ সালে কিডনিতে ডায়ালাইসিস করাতে হয়েছিল। রয়েছে নিতম্বের সমস্যাও। ২০১৯ সালে কিডনিতে পাথর মিললে অস্ত্রোপচার করার সময় পাঁচ দিন হাসপাতালে কাটাতে হয়েছিল তাকে।

পেলের ফুটবল ম্যাজিক ১৯৫৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেখেছে বিশ্ব। ৯২ ম্যাচে ব্রাজিলের হয়ে ৭৭ গোল করেছেন। ১৯৫৮, ’৬২ ও ’৭০ বিশ্বকাপজয়ী সেলেসাও দলের অন্যতম কাণ্ডারি তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেলেব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুদমুক্ত আর্থিক ব্যবস্থার দিকে যেতে চায় পাকিস্তান

জুলাই ৯, ২০২৬

সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

জুলাই ৯, ২০২৬

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT