চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও সৌম্য ঝড়, এবার ৭৮ বলে সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগের শেষ দুটি ম্যাচই সেঞ্চুরিতে রাঙালেন সৌম্য সরকার। মঙ্গলবার বিকেএসপিতে আবাহনী ওপেনার টানা দ্বিতীয় সেঞ্চুরিটি পূর্ণ করেন ৭৮ বলে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তিন অঙ্ক স্পর্শ করার পথে মারেন ৮টি করে চার ও ছক্কা। আগের ম্যাচে ৭১ বলে শতক তুলে নিয়েছিলেন সৌম্য।

বাজে সময় কাটিয়ে বিশ্বকাপের আগেই বিধ্বংসী হয়ে উঠেছেন সৌম্য। টাইগার ওপেনার আবাহনীর হয়ে টানা শতকের আগের ১১ ম্যাচে করেছিলেন ১৯৭ রান। শেষ দুটি ইনিংসেই ছাড়িয়ে গেছেন সেটি।

রোববার বিকেএসপিতেই লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৭৯ বলে ১০৬ রানের ইনিংস খেলেন সৌম্য। সেঞ্চুরিতে পৌঁছান ৭১ বলে।

বিস্ফোরক ব্যাটিংয়ে লিগের শেষ ম্যাচেও পেলেন সেঞ্চুরি। শেখ জামালের বিপক্ষে ৫২ বলে ফিফটি পূর্ণ করা সৌম্য সেঞ্চুরিতে পৌঁছাতে খেলেন আর মাত্র ২৬ বল।

তানবীর হায়দারের সেঞ্চুরিতে (১৩২*) আবাহনীকে ৩১৮ রানের টার্গেট দেয় শেখ জামাল। জবাব দিতে নেমে সৌম্য ও জহুরুল ইসলামের ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে (২৯ ওভার) জয়ের সুবাস পাচ্ছে আবাহনী। সৌম্য ১৩০ ও জহুরুল ৬৯ রানে অপরাজিত আছেন। এ ম্যাচটি জিতলেই টানা দ্বিতীয়বার লিগ শিরোপার মুকুট পরবে জায়ান্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬

ছায়ানটের নতুন কমিটিতে যারা আছেন

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT