রাজধানী ঢাকার হোসেনী দালানে আশুরা উপলক্ষে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতি চলার সময় গ্রেনেড হামলার পরে নতুন করে ভ্রমণ সর্তকতা জারি করেছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া হাইকমিশন।
দুই দেশের সংশ্লিষ্ট ওয়েব সাইটে জানানো হয়েছে, ২৪ অক্টোবর রাজধানী ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিলে হামলায় নিজ নিজ দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ সর্তকতাসহ ভ্রমণ সর্তকতা জারি করা হয়েছে।
সেইসাথে পশ্চিমা দেশগুলোর জনগণের ওপরে আবারও হামলার আশঙ্কা করছে দেশ দুটি। জাপানী ও ইটালিয়ান নাগরিক হত্যার বিষয়টিও উল্লেখ করেছে তারা।






