অবশেষে প্রযুক্তিবিদ ইভান স্পিজেলকেই বিয়ে করলেন অস্ট্রেলিয়ার সুপার মডেল মিরান্ডা কের। জানা গেছে. এই দু’জন এরই মধ্যে মালা বদলের কাজটা সেরে ফেলেছেন। এখন দেখা যাক, স্ন্যাপচেটের সিইওর সঙ্গে এই মডেল কন্যার সংসারটা ঠিক কতটা জমে! দুই ভুবনের এই দুই মানুষের মন দেওয়া নেওয়া চলছিল অনেক দিন থেকেই। সেই ২০১৪ সাল থেকে তাদের পরিচয় আর পরিচয় থেকে প্রণয়।
এর আগে হলিউড তারকা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সংসার পেতেছিলেন মিরান্ডা কের। কিন্তু ২০১৩ সালে বিচ্ছদের সিদ্ধান্ত নেন তারা। এর পরই মিরান্ডা-ইভান উপাখ্যানের যাত্রা শুরু হয়। তবে অরল্যান্ডোও বিচ্ছেদের শোকে বসে থাকেননি। বরং পপ তারকা কেটি পেরির সঙ্গে দারুণ এক প্রেমের ইনিংস খেলে ফেলেছেন এরই মাঝে।
ইভান আর মিরান্ডার বিয়েতে অতো বেশি অতিথির সমাগম দেখা যায়নি। মূলত দু’জনের একেবারে ঘনিষ্ট কিছু মানুষই পেয়েছিলেন দাওয়াত। বিয়ের পর দারুণ আনন্দিত ৩৪ বছর বয়সী এ মডেল। বলেন, ‘আমার বেশ খুশী লাগছে। এক ধরনের উত্তেজনাও কাজ করছে। ইভানের বয়স ২৫ হলেও তার পরিপক্কতা ৫০ বছরের।’ ই- অনলাইন।










