বাংলাদেশ

মোহনা টিভির এমডি জিয়াউদ্দিন আহমেদ মারা গেছেন

মোহনা টিভির এমডি জিয়াউদ্দিন আহমেদ মারা গেছেন

মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিয়াউদ্দিন আহমেদ মজুমদার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহে…….রাজিউন)।

রোববার দুপুরে গুলশানে নিজ বাসভবনে জিয়াউদ্দিন আহমেদ মারা যান। রোববার বাদ আসর বনানীতে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রহমান মুস্তাফিজ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জিয়াউদ্দিন আহমেদ মজুমদার ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদারের বড় ছেলে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…