চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বিয়ে করছেন সালমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে সালমার ডিভোর্স হয়ে যায় ২০১৬ সালে ২০ নভেম্বর। এরপর থেকে সালমা ছিলেন সিঙ্গেল। ক্লোজআপ ওয়ানখ্যাত দিয়ে উঠে আসা এই কণ্ঠশিল্পীর জন্মদিন ছিল গতকাল। এদিনে তিনি জানিয়েছেন, আবারও বিয়ে করতে যাচ্ছেন। সালমা জানান, চলতি বছর তিনি বিয়ে করবেন। তার পরিবার থেকে পাত্র খুঁজছে।

লালন কন্যা হিসেবে পরিচিত এই শিল্পী বলেন, শিবলীর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে প্রায় তিন বছর হলো। পুরো সময়টা একাই চলেছি। তবে আমার পরিবার চায়, আমি বিয়ে করে নতুন জীবন শুরু করি। এতদিন তাদের বুঝিয়ে শুনিয়ে রেখেছি। কিন্তু এখন তারা আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। মাঝেমধ্যে নিজেও একাকীত্ব ফিল করি। তাই সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করবো। আবার সবকিছু নতুন করে শুরু করবো।

সালমা এখন গানের পাশাপাশি আইন বিষয়ে লেখাপড়া করছেন। তিনি ব্যারিস্টার হতে চান। সেজন্য এ বছরেই লন্ডনে উচ্চশিক্ষা নিতে যাবেন বলে জানান। তিনি বলেন, ‘পড়াশোনা করতে চলতি বছর দেশের বাইরে যাব। এর আগেই, বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। বাসার লোকজনও সে অনুযায়ী আগাচ্ছে। খুব শিগগিরই বিয়ের খবর জানানো হবে।

কুষ্টিয়ার মেয়ে মৌসুমি আক্তার সালমা সংগীত রিয়্যালিটি শো ‘ক্লোজআপ – তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী ছিলেন। এরপর কয়েকটি লোকগীতি দিয়ে সালমা সারাদেশে ব্যাপক পরিচিতি পান। ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা।

শিবলী সংগীত পরিবারের ছেলে হলেও পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে যুক্ত হন। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। সালমার মেয়ে স্নেহা তার বাবা শিবলীর কাছে থাকে বলে জানা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণ্ঠশিল্পী সালমালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT