অর্থনীতি

আবারও বাড়লো খেলাপি ঋণ পুনঃতফসিলের সময়সীমা

বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়

বকেয়া ঋণের ২ শতাংশ টাকা জমা দিয়ে পুনঃতফসিলের সমসয়সীমা আবারও বাড়ালো বাংলাদেশ ব্যাংক। হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ২০ অক্টোবর পর্যন্ত ঋণ পুনঃতফসিলের এই সুযোগ গ্রহণ করতে পারবেন গ্রাহক। তবে নিতে পারবেন না নতুন কোনো ঋণ।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশন কতৃর্ক চলতি বছরের ২৯ আগস্টের আদেশের আলোকে বিআরপিডি সার্কুলার নং-০৫/২০১৯ এর আওতায় ঋণগ্রহিতা কর্তৃক আবেদনের সময়সীমা ২০ অক্টোবর (২০১৯) পযর্ন্ত বৃদ্ধি করা হলো। তবে প্রদত্ত আদেশ ধনুযায়ী এই সময়ে পুনঃতফসিল/এককালীন এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণগ্রহিতাদের অনুকূলে কোন নতুন ঋণ সুবিধা প্রদান করা যাবে না।

অবিলম্বে এই নিদের্শ কার্যকর হবে।

বিষয়:ঋণ পুনঃতফসিল খেলাপি ঋণ বাংলাদেশ ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…