চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও প্রেমে পড়েছেন নায়িকা শ্রাবন্তী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২১
বিনোদন
A A

শ্রাবন্তীর জীবনে রোশন এখন অতীত। তৃতীয় স্বামীর সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ না হলেও গত বছর অক্টোবর থেকেই আলাদা পথ বেছে নিয়েছেন দুজনে। এর মাঝেই জোর গুঞ্জন শ্রাবন্তীর জীবনে নাকি এসেছে নতুন প্রেমিক!

অন্তত পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর এমনই। নতুন করে প্রেমে পড়েছেন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া টলিগঞ্জের তারকা অভিনেত্রী শ্রাবন্তী। কলকাতার বাইপাসের ধারে যে বহুতলে থাকেন শ্রাবন্তী, সেই আরবানারই বাসিন্দা শ্রাবন্তীর ভালোবাসার মানুষ। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেছেন শ্রাবন্তী।

একটি বেকারি সংস্থার মালিক অভিরূপ, সোশ্যাল মিডিয়া পেজেও তেমনই লেখা রয়েছে। সূত্রের খবর, নির্বাচনী প্রচারের ব্যস্ততার ফাঁকেও বুধবার দু’জন সম্পর্কের একমাস পূর্তি ঘটা করে সেলিব্রেট করেছেন।

ইনস্টাগ্রামে অভিরূপ ও শ্রাবন্তী একে অপরকে ফলোও করেন। যদিও শ্রাবন্তীর চর্চিত নতুন প্রেমিকের প্রোফাইলটি লক করা। এক আবাসনে থাকলেও দুজনে থাকেন পৃথক টাওয়ারে। হ্যালো-হাইয়ের মধ্যেই আটকে ছিল সম্পর্ক, তবে সম্প্রতি কাছাকাছি এসেছেন দুজনে।

রাজীব বিশ্বাস, কৃষণ ব্রজের সঙ্গে বিয়ে ভাঙার পরে ২০১৯ সালে রোশন সিংহের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রাবন্তী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তৃতীয় বিয়েও টেকেনি নায়িকার।

শ্রাবন্তীর ঘনিষ্ঠমহল যদিও বলছে, অভিরূপের সঙ্গে নেহাত বন্ধুত্বের সম্পর্ক শ্রাবন্তীর। এখন প্রেমে পড়বার সময় নেই এই নায়িকার। ব্যস্ত রাজনীতি নিয়ে। পাশাপাশি তিনি এখনও আইনিভাবে রোশনের স্ত্রী। -হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতানায়িকাবিজেপিরোশনশ্রাবন্তীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের সঙ্গে বেশি বেশি খেলতে চান শান্ত

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো জাতিসংঘ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষা কারিকুলামে আসছে বড় পরিবর্তন’

মে ২০, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

মে ২০, ২০২৬
ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT