আবারও জুটি বাঁধলেন আফরান নিশো-তানজিন তিশা

চ্যানেল আই অনলাইন এর জন্য তৈরি ছবি যেখানে একজন পুরুষ ও একজন নারী সাপের সঙ্গে দেখা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গেল কয়েকবছরে টিভি নাটকের অন্যতম জনপ্রিয় জুটি আফরান নিশো ও তানজিন তিশা। তবে হুট করেই ঘটেছিল ছন্দপতন। অজানা কারণে তাদের একসঙ্গে কাজে দেখা যেত না। তবে দীর্ঘদিন পর ফের জুটি বাঁধলেন নিশো-তিশা।
এই দুজনকে নিয়ে নতুন নাটক তৈরি করলেন ভিকি জাহেদ। নাম ‘ছন্দপতন’। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির নির্বাহী প্রযোজনা করেছেন সাব্বির চৌধুরী এবং প্রযোজনা করেছেন শেখ শাহেদ আলী পাপ্পু।
এখানে কবির চরিত্রে আফরান নিশো ও তিশা হবেন রিনা। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত বিশেষ এই নাটকটি সোমবার রাত ১১ টায় দেখা যাবে একটি বেসরকারি টিভিতে। বুধবার ১৭ ফেব্রুয়ারি রাত ১১টায় নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
নির্বাহী প্রযোজক সাব্বির চৌধুরী বলেন, ‘আফরান নিশো ভাই এবং তানজিন তিশা আপু ওনারা দুজনেই আমার খুব পছন্দের একটি জুটি! আমি এর আগে ইন্ডিভিজুয়ালি ওনাদের নিয়ে আলাদা আলাদা নাটক প্রযোজনা করলেও এবারই প্রথম ওনাদের নিয়ে একসাথে কাজটি প্রযোজনা করছি। অনেকদিন ধরেই আমার প্রযোজনার কাজগুলো যেসব অডিয়েন্স দেখেন তারা আমাকে রিকোয়েস্ট করেছিলো এই ভালোবাসা দিবসে যেনো তাদের প্রিয় জুটি আফরান নিশো এবং তানজিন তিশার কাজ প্রযোজনা করি। এবং তাদের জন্যেই আমি অনেক দিন পর এই জুটিকে একসাথে আবার তাদের সামনে নিয়ে এসেছি। আশা করি সবার এই কাজটি দেখে ভালো লাগবে।






