চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আন্তর্জাতিক মিডিয়ায় রানা প্লাজা

রেজাউল করিম রেজাউল করিম
১২:১৫ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

ধসের ২৮ মাস পর আবারও আন্তর্জাতিক মিডিয়ায় উঠে এলো রানা প্লাজার নাম। ভয়াবহ ট্র্যাজেডির জন্ম দেয়া সাভারের রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে তৈরি একটি সিনেমা ‘রানা প্লাজা’ মুক্তির আগেই আদালত তা ছয় মাসের জন্য প্রর্দশন ও সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়ার পর বিশ্বজুড়ে আবারও আলোচনায় আসে এটি।

সোমবার নিষিদ্ধ হওয়ার পর বিবিসি থেকে আল-জাজিরা, সিএনএন থেকে নিউ ইয়র্কস টাইমস বিশ্বের তাবৎ সব মিডিয়ার শিরোনাম ছিলো রানা প্লাজা।

বিবিসি শিরোনাম করে বাংলাদেশে রানা প্লাজা নিয়ে চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা। তারা আরো লিখেছে, বাংলাদেশে সাভারের রানা প্লাজা ভবন ধ্বসের ঘটনা ও আলোচিত পোশাক শ্রমিক রেশমা চরিত্রটিকে নিয়ে তৈরি একটি সিনেমা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।

Banglabid

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান শিরোনাম করেছে ‘আতঙ্কজনক দৃশ্য’র কারণে রানা প্লাজা সিনেমা নিষিদ্ধ করেছে বাংলাদেশের আদালত’। পত্রিকাটি আরো লিখেছে, একটি রিট আবেদনের পরিপেক্ষিতে দু’জন বিচারকের প্যানেল এটি নিষিদ্ধ করে। তারা বলছে এতে ভয়াবহ, নিষ্ঠুর এবং সহিংসতার দৃশ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিনেমা দেশের পোশাক শিল্পের শ্রমিকদের ওপর প্রভাব ফেলতে পারে ।

আল-জাজিরা কাতার ও আল-জাজিরা আমেরিকা তাদের শিরোনাম করেছে রানা প্লাজা কারখানা ধসের কাহিনী নিয়ে তৈরি সিনেমা নিষিদ্ধ করেছে বাংলাদেশের আদালত। তারা আরো লিখেছে, ২৫ বিলিয়নের গার্মেন্টস শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় বিশ্বের সবচেয়ে ভয়াবহ শিল্প বিপর্যয়ের কাহিনী নিয়ে বানানো সিনেমা নিষিদ্ধ করেছে দেশটির উচ্চ আদালত।

জার্মানির ডয়েসে ভেলের শিরোনাম ছিলো, গার্মেন্টস ফ্যাক্টরি ধসের সিনেমা নিষিদ্ধ করেছে বাংলাদেশের আদালত। শ্রমিকদের মধ্যে নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করেছে তারাও।

Reneta

যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের শিরোনাম ছিলো, আতঙ্কের কারণে রানা প্লাজার সিনেমা প্রদর্শন স্থগিত করেছে বাংলাদেশের আদালত। গার্ডিয়ানের মতো তারাও তারা বলছে এতে ভয়াবহ, নিষ্ঠুর এবং সহিংসতার দৃশ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিনেমা দেশের পোশাক শিল্পের শ্রমিকদের ওপর প্রভাব ফেলতে পারে।

রানা প্লাজা নিষিদ্ধের ঘটনা নিয়ে গুরুত্ব সহকারে প্রচার করেছে এপি, রয়টার্স ও এএফপি।

এছাড়াও ‘রানা প্লাজা’ নিষিদ্ধ হওয়া নিয়ে খবর ছেপেছে, ব্রিটেনের দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেনডেন্ট, ডেইলি মেইল, যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, হেরাল্ড ট্রিবিউন, ভারতের দ্য হিন্দু, হিন্দুসস্থান টাইমস, এনডিটিভি অনলাইন, টাইমস অফ ইন্ডিয়া সহ সবকটি বড় মিডিয়া, পাকিস্তানের দ্য ডন, এক্সপ্রেস ট্রিবিউন, চীনের সিনহুয়া, হংকংয়ের চায়না মনিং হেরাল্ড, মধ্যপাচ্যের বিভিন্ন দেশের মিডিয়াসহ এশিয়া আফ্রিকার সবগুলো বড় বড় মিডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রানা প্লাজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদার তেরেসা: মানবতার মহান প্রতীক

পরবর্তী

বিক্ষোভের কারণে হজের সব অনলাইন কার্যক্রম বন্ধ

পরবর্তী

বিক্ষোভের কারণে হজের সব অনলাইন কার্যক্রম বন্ধ

জ্বালানি তেলের দাম অর্ধেক কমানো সম্ভব

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT