চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবগারি শুল্ক প্রত্যাহার চায় ১৪ দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ০৪, জুন ২০১৭
অর্থনীতি
A A

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তবে বাজেটে প্রস্তাবিত আবগারি শুল্ক ও সারচার্জ প্রত্যাহার করা দরকার বলে মন্তব্য করেন তিনি।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রস্তাবিত বাজেট ও ঘূর্ণিঝড় মোরা নিয়ে ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন তা অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি উচ্চাভিলাষী বাজেট।

তবে আমানত, আবগারি শুল্ক ও সারচার্জসহ কয়েকটি বিষয়ে আমরা আলোচনা করেছি, এ বিষয়ে আমাদের পর্যবেক্ষণ রয়েছে।

বাজেটের যে বিষয়গুলো জন-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি, সেগুলো আশা করি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিবেচনা করবেন।

Reneta

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নেত্রী প্রস্তাবিত বাজেট না পড়ে সরকারের সমালোচনা করে মিথ্যাচার করছেন।

এ সময় জাতীয় নির্বাচন নিয়ে দেশী-বিদেশী চক্রান্তের বিরুদ্ধে সরকার সতর্ক আছে বলেও জানান মোহাম্মদ নাসিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবগারি শুল্কখালেদা জিয়াবাজেটসারচার্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফরিদা পারভীনের কণ্ঠে লালনের গান শুনে মুগ্ধ ভারতের রাষ্ট্রপতি

পরবর্তী

সন্ত্রাসের বিরুদ্ধে আইসিসির ‘চ্যালেঞ্জ’

পরবর্তী
চ্যাম্পিয়ন্স ট্রফি নিরাপদ ভাবে আয়োজন করাই চ্যালেঞ্জ আইসিসির

সন্ত্রাসের বিরুদ্ধে আইসিসির ‘চ্যালেঞ্জ’

৯০ হাজারেরও বেশি দক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বব্যাংকের ৮০০ কোটি টাকা অনুদান

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT