চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন নাহিদুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে কিপটে বোলিংয়ের রেকর্ডে নাম লেখালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফস্পিনার নাহিদুল ইসলাম। ফরচুন বরিশালের বিপক্ষে মঙ্গলবার রাতের ম্যাচে ৪ ওভারে মাত্র ৫ রান খরচ করেন এ তরুণ। ভাগ বসান ৭ বছর আগের করা শহিদ আফ্রিদির রেকর্ডে।

৪ ওভারের কোটা শেষ করা বোলারদের মধ্যে এককভাবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার আফ্রিদি রেকর্ডটি ধরে রেখেছিলেন এতদিন। ২০১৫ সালের আসরে সিলেট সুপার স্টারসের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৪ ওভারে ৫ রান দেন আফ্রিদি। তুলে নেন দুটি উইকেট।

মঙ্গলবার মিরপুরে নাহিদুল নিয়েছেন তিন উইকেট। ক্রিস গেইলকেও ফেরান তিনি। ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বরিশালের শুরুর তিন ব্যাটারকে ফেরান নাহিদুল। গেইলের আগে সাজঘরে পাঠান সৈকত আলী ও সাকিব আল হাসানকে।

চলতি বিপিএলে কিপটে বোলিংয়ে আগের রেকর্ড যৌথভাবে ছিল বরিশাল অধিনায়ক সাকিব ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নাসুম আহমেদের। দুজনই ৪ ওভারের কোটা শেষ করেন ৯ রান দিয়ে। সেটি আজ ছাড়িয়ে যান নাহিদুল। একটি মেডেনসহ দেন মাত্র ৫ রান। ওভার প্রতি খরচ করেন ১.২৫ রান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফ্রিদিকুমিল্লানাহিদুলবঙ্গবন্ধু বিপিএল-২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণ মুখের ঢল নিয়ে বাংলাদেশে দুই সিরিজের দল অস্ট্রেলিয়ার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ১

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের জবাব পুরোপুরি অগ্রহণযোগ্য: ট্রাম্প

মে ১১, ২০২৬

অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে জামিন, হাসপাতালে স্থানান্তর

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT