চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান সিনেমার মৃত্যু হতে দেবেন না: সাহরা কারিমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

‘আমি নতুন জীবন শুরুর চেষ্টা করছি, এক নতুন যাত্রা। কিন্তু আমার মন খারাপ। যখনই একা থাকি, কাবুলে মন ছুটে যায়।’ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কথাগুলো বলছিলেন, আফগান নির্মাতা সাহরা কারিমি।

‘হাভা, মারিয়াম, আয়শা’ নির্মাতা আগস্টের মাঝামাঝি সময়ে আফগানিস্তান থেকে পালিয়ে ইউক্রেনে চলে আসেন। এরপর তিনি ভেনিস চলচ্চিত্র উৎসব সহ বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মঙ্গলবার তিনি আফগানিস্তানের চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

নির্মাতা বলেন, ‘এটাই বাস্তবতা। প্রতিদিনই আমি স্বপ্ন দেখি আমাকে ডাক দেয়া হবে এবং আমরা ফিরে যাব।’ তবে সাহরা কারিমি সংশয় প্রকাশ করেছেন, আফগানিস্তান ফিরে যাওয়ার সুযোগ পেলেও সিনেমা তৈরির কাজ করতে পারবেন কিনা তা নিয়ে।

তালেবানরা আফগানিস্তান দখল করে নেয়ার আগে কারিমি পরিকল্পনা করছিলেন একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করার এবং আরও কয়েকটি সিনেমা হল খোলার। কিন্তু সব আশা শেষ হয়ে যায় যখন ১৫ আগস্ট কাবুল দখল করে নেয় তালেবানরা। প্রাণ ভয়ে পরিবার নিয়ে এয়ারপোর্টের দিকে ছুটতে হয় নির্মাতার।

সেদিনের অভিজ্ঞতা প্রসঙ্গে সাহরা কারিমি বলেন, ‘সিনেমার মতো। ব্যাপারটা এরকম যে জমবিরা আক্রমণ করেছে, আর আমরা প্রাণভয়ে দৌড়াচ্ছি।’

নির্মাতা বলেন, ‘আফগান সরকারের গত ২০ বছরের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল শিল্প, সংস্কৃতি ও সিনেমায় সমর্থন না দেয়া। কোনো অনুদান কিংবা অবকাঠামোর ব্যবস্থা করা হয়নি সিনেমার জন্য। সরকার যদি সমর্থন দিত তাহলে আমাদের বর্তমান পরিস্থিতি এরকম হতো না।’

Reneta

আফগানিস্তানের নতুন নির্মাতাদের উদ্দেশে সাহরা কারিমি বলেছেন, ‘ আফগান সিনেমার মৃত্যু হতে দেবেন না। এমনকি দেশ থেকে তাড়িয়ে দিলেও না।’

আফগানিস্তানের সিনেমা শিল্পের কঠিন এই সময়ে পুরো বিশ্বের নির্মাতাদের চুপ করে না থাকার জন্য অনুরোধ করেছেন সাহরা কারিমি। হলিউড রিপোর্টারর

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানআফগানিস্তানতালেবানলিড বিনোদনসাহরা কারিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT