চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ পূর্বাহ্ণ ২৯, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পায়ের ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের।

মঙ্গলবার সকালে ভারতের দেরাদুনগামী বিমানে চড়ার কথা ছিল ফিজের। সফরের ১০ ঘণ্টা আগে জানা গেল আসন্ন সিরিজে তার না খেলার কথা। কাটার মাস্টারের বিকল্প খেলোয়াড় এখনো ঘোষণা করেনি বিসিবি।

সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাঁ-পায়ে এক্সরে করার পর মোস্তাফিজকে না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইপিএল থেকে বয়ে আনা চোট সারতে লাগতে পারে তিন সপ্তাহ। দেরাদুনে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের সিরিজ শুরু ৩ জুন।

আইপিএলে খেলার মধ্যে থাকায় আফগানিস্তানের বিপক্ষে পারফর্ম করা সহজ হবে ভেবে মোস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তামুক্ত ছিল বিসিবি। কিন্তু রোববার সফর-পূর্ব সংবাদ সম্মেলনে টাইগারদের হেড কোচ কোর্টনি ওয়ালশ প্রথম শোনান দুঃসংবাদটা। জানান, ভারত থেকে চোট নিয়ে ফিরেছেন মোস্তাফিজ।

বিসিবি থেকে জানানো হয়েছে, মোস্তাফিজের চোট বাঁ-পায়ের সামনের দিকে। মঙ্গলবার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

আইপিএল থেকে দেশে ফিরে শনিবার অনুশীলনে যোগ দেন মোস্তাফিজুর রহমান। ওয়ার্মআপ করলেও বল হাতে নিতে দেখা যায়নি সেদিন।

Reneta

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করিয়ে দেশে ফেরার কিছুদিন পরই কাঁধে অস্ত্রোপচার করাতে হয় টাইগার পেসারকে। সেই চোট কাটিয়ে সেরা ফর্মে ফিরতে এখনও সংগ্রাম করে যাচ্ছেন সাতক্ষীরার তরুণ। তার ভেতর আবার নতুন করে পায়ের চোট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফিজলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬

বান্দরবান ও কক্সবাজারে আরো ৭ জনের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দ ও সত্যের অবিনাশী কারিগর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে

জুলাই ৯, ২০২৬

আবাসন শিল্পে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT