চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে যুদ্ধাপরাধের পুনরায় তদন্ত করতে চায় আইসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তানে যুদ্ধাপরাধের তদন্ত পুনরায় শুরু করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)’র বিচারকদের অনুমোদন চেয়েছেন প্রধান প্রসিকিউটর করিম খান।

সোমবার তিনি বলেছেন, তালেবান এবং ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করে তিনি দেশটিতে যুদ্ধাপরাধের তদন্ত পুনরায় শুরু করার জন্য আইসিসির বিচারকদের অনুমোদন চেয়েছেন।

এক বিবৃতিতে বলা হয়, গত মাসে কট্টর ইসলামপন্থী তালেবানের আফগানিস্তান দখলের পর থেকে আদালতের বিচারকদের কাছে এই বিষয়ে তদন্তের অনুরোধ করা হচ্ছে।

করিম খান বলেন, তালেবান ক্ষমতায় আসার পর যে পরিস্থিতির তৈরি হয়েছে তা থেকে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, এই মুহূর্তে, আফগানিস্তানে প্রকৃত এবং কার্যকর দেশীয় তদন্তের সম্ভাবনা আর নেই। আন্তর্জাতিকভাবে এটি তদন্ত করতে হবে। তিনি বলেন, বিচারকরা এখন পুনরায় তদন্ত শুরু করার অনুরোধটি পর্যালোচনা করবেন।

এই তদন্তে মার্কিন বাহিনী, আফগান সরকারী সৈন্য এবং তালেবান যোদ্ধাসহ সব পক্ষ দ্বারা সংঘটিত অপরাধগুলো পর্যালোচনা করা হবে।

এর আগে আশরাফ ঘানি সরকারের সময়  যুদ্ধাপরাধ তদন্তের নির্দেশনা ছিলো। ঘানি সরকার তখন নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নেয়।

Reneta

হেগভিত্তিক আইসিসি বিশ্বের সর্বশেষ আদালত, যেখানে কোনো সদস্য দেশ যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার বিচার করতে অক্ষম বা অনিচ্ছুক হলে হস্তক্ষেপ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিআফগানিস্তানহেগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT