চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের কান্দাহারে ‍জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫৩ জন মুসল্লি আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে স্থানীয় কর্মকর্তাদের বরাতে বলা হয়, কান্দাহার শহরের ইমান বারগাহ মসজিদে জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত ১৬ জনের লাশ মিরওয়াইস হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ৩২ জনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দক্ষিণাঞ্চলের এ শহরের কেন্দ্রীয় হাসপাতালের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানান মসজিদের প্রধান ফটকের কাছে তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

সাবেক প্রাদেশিক কাউন্সিলের সদস্য নেমাতুল্লাহ ওয়াফা বলেন, ‘শুক্রবার ইমাম বারগাহ মসজিদে জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে। অনেকেই হতাহত হয়েছেন’।

বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয়। তবে এটিকে আত্মঘাতী হামলা বলে সন্দেহ করা হচ্ছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করেছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কারী সাঈদ খোসতি।

Reneta

এর আগে গত শুক্রবার কুন্দুজের একটি মসজিদে শুক্রবারের নামাজের সময় আত্মঘাতী হামলা চালানো হয়েছিল যাতে অন্তত ৫০ জন নিহত হয়।

আগস্টের শেষে মার্কিন সৈন্যরা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানবোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের শান্তি আলোচনার প্রতিনিধিদলের ফ্লাইটে মিনাব স্কুলের নিহত শিশুদের ছবি

এপ্রিল ১১, ২০২৬

সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট

এপ্রিল ১১, ২০২৬

কানাডায় বৈশাখী মেলা ও বর্ষবরণ উপলক্ষে সংবাদ সম্মেলন

এপ্রিল ১১, ২০২৬

ওপেনএআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বাসভবনে পেট্রল বোমা হামলা

এপ্রিল ১১, ২০২৬

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT