আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশে সেনাঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২৬ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তা। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
সোমবার দেশটির ওয়ারদেক প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান।
ওয়ারদাক প্রদেশে সেনাঘাঁটি ছিলো একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আটজন বিশেষ কমান্ডো ছিলো।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমে সোমবার সকালে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের চেক পয়েন্টে গাড়ি বোমা হামলা চালায় তালেবান সদস্যরা। পরে দুজন বন্দুকধারী ভিতরে প্রবেশ করে আফগান সৈন্যদের গুলি করে হত্যা করে।
সেসময় সৈন্যরা অপ্রস্তুত অবস্থায় ছিলো। এ ঘটনায় আরও ২৮ নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছে।







