আফগানিস্তানে সিরিজ বিস্ফোরণে নিহত ৭, আহত ৩০

আফগানিস্তানে বিমানবন্দরে বিস্ফোরণের ফলে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
আফগানিস্তানের রাজধানী কাবুল ও জালালাবাদ প্রদেশে সিরিজ বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জালালাবাদে তালেবান বাহিনীর একটি সাঁজোয়া যান নিয়মিত টহল দেয়ার সময় তার আশপাশে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা গেছেন আরও ৪ জন।
এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তালেবান বাহিনী ক্ষমতা দখলের পর জালালাবাদে এটাই প্রথম হতাহতের ঘটনা। রাজধানী কাবুলে আরেকটি গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






