চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে বিমানবন্দরে তালেবান হামলায় নিহত ১১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের কান্দাহার আন্তর্জাতিক বিমানবন্দরে আফগান ফোর্সের উপর হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে।

মঙ্গলবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে এ খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এই কান্দাহারকে বলা হয় তালেবানের জন্মভূমি।

কান্দাহার বিমানবন্দরের বিভিন্ন কমপাউন্ড ন্যাটো ও আফগান বাহিনী ঘাটি হিসেবে ব্যবহার করে। হামলায় নিহত ১১ জনের মধ্যে কতজন তালেবান জঙ্গি তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাদেশিক সরকারের কয়েক সূত্র বার্তা সংস্থা এএফপিকে সাতজন তালেবান জঙ্গির নিহত হওয়ার কথা জানিয়েছেন।

Banglabid

বিমানবন্দরের আরেকটি সূত্র জানিয়েছে, হামলায় বেশ কয়েকজন নিরাপত্তা সদস্যও নিহত হয়েছেন।

স্থানীয় সরকারের একজন মুখপাত্র শামিম খপালওয়াক বলেন, বিমানবন্দর এলাকায় একটি স্কুলে অবস্থান নিয়ে জঙ্গিরা বিমানবন্দর লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলে। জঙ্গিদের সমুচিত জবাব দেয় তারা।

বিমানবন্দরের সাধারণ যাত্রীদের এসময় নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে বাতিল করা হয় ভারতগামী একটি বাণিজ্যিক ফ্লাইট।

Reneta

কান্দাহার বিমানবন্দরের ডিরেক্টর আব্দুল্লাহ ফাইজি বলেন, ‘তালেবান হামলার থেকে যাত্রীদের নিরাপদ রাখতে ভারতগামী বাণিজ্যিক ফ্লাইটটি বাতিল করা হয়।’

গত বছর ন্যাটো ও মার্কিন বাহিনীর অধিকাংশ সদস্যকে ফিরিয়ে নেওয়ার পর আফগানিস্তানে তালেবান হামলা অনেক বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সিরিজ হামলা চালিয়েছে তারা। এ সময়ে কুন্দুসসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গা দখল করে নিয়েছে তালেবান।

এই হামলা এমন এক সময় ঘটলো যখন আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে পাকিস্তানে একটি হাইপ্রোফাইল বৈঠক চলছে। ওই বৈঠকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিও যোগ দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানজঙ্গিতালেবান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাভারে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পরবর্তী

একসঙ্গে ফেরদৌস-নিপুণ

পরবর্তী

একসঙ্গে ফেরদৌস-নিপুণ

ডাঙ্গায় পুলিশ, জলে কুমির তারপর...

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT