চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে তীব্র মানবিক সংকট: ৬০ কোটি ডলার চায় জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তানে তীব্র মানবিক সংকট শুরু হয়েছে। বাড়ছে দুর্দশাগ্রস্ত মানুষের সংখ্যা। খাবারের অভাব তো রয়েছেই। অর্থের জন্য বাড়ির কার্পেট, ফ্রিজ, ফ্যান, থালাবাটি থেকে শুরু করে হাঁড়ি-পাতিলও বিক্রি শুরু করেছে সাধারণ আফগানরা। শুরু হয়েছে খাবার সংকট।

বিবিসি বলছে, তালেবান ক্ষমতা দখল করার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো অর্থ সহায়তা বন্ধ করে দেয়াতেই এই সংকট শুরু হয়েছে।

গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ সতর্ক জানায়, আফগানিস্তানের জনগণের ৯৭ শতাংশের বেশি আগামী বছরের মাঝামাঝি দারিদ্র্যসীমার নিচে নেমে যাতে পারে।

এমতাবস্থায় দেশটির মানবিক সংকট এড়াতে দাতা সংস্থাগুলোর কাছ থেকে ৬০ কোটি (৬০০ মিলিয়ন) মার্কিন ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ।

সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এক আন্তর্জাতিক সম্মেলন মহাসচিব আন্তোনিও গুতেরেস এই অর্থের জোগান দিতে আহ্বান জানান।

মহাসচিব বলেন, কয়েক দশক ধরে যুদ্ধ, ভোগান্তি এবং নিরাপত্তাহীনতার পর আফগানরা সম্ভবত তাদের সবচেয়ে বিপদজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এই অবস্থায় ৬০ কোটি মার্কিন ডলার দেশটির লক্ষ লক্ষ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সাহায্য হবে।

Reneta

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে। এরপর পালিয়ে যায় যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ ঘানি, তার কর্মকর্তারা। এরই মধ্যে তালেবান দেশটিতে অন্তবর্তীকালীন সরকার গঠন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানজাতিসংঘতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT