চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ২২, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের দক্ষিণ -পূর্ব হেলম্যান্ড প্রদেশের নিউ কাবুল ব্যাংকের এক শাখার বাইরে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২০ জন  নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অর্ধশতাধিক।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিউ কাবুল ব্যাংকের সামনে গাড়ি বোমাসহ হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাধারণ মানুষসহ নিরাপত্তাকর্মী রয়েছেন।তবে এখন পর্যন্ত হামলার দায় কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।গত কয়েক মাসে চলা আত্মঘাতি হামলাগুলোর দায় তালেবান এবং  আইএস স্বীকার করে অাসছিলো।

Banglabid

হেলম্যান্ড হাসপাতাল সূত্রে ২০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন এবং আরো প্রায় ৫০ জন কে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

অস্ত্রধারীরা ব্যাংকে প্রবেশ করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সরাসরি গুলাগুলি বেধে যায়। পুলিশের কর্মকর্তা সালাম আফগান নিউজ এজেন্সি এএফপিকে দেয়া এক স্বাক্ষাতকারে বলেন, সাধারণ মানুষ এবং চাকুরিজীবীরা যখন লাইন ধরে তাদের বেতনের টাকা উঠাচ্ছিলেন ঠিক তখনি এই হামলার ঘটনা ঘটে।

সামরিক এবং বেসামরিক জনগণ তাদের বেতনের টাকা উঠানোর সময় ব্যাংকে এরকম হামলা এর আগেও হয়েছে।

Reneta

সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে চালানো হামলাকে তালেবান ‘বসন্ত আক্রমণ’ বলে জানিয়ে আসছিলো।গত রোববার চালানো আত্মঘাতি এক হামলায় ৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছিল, আহত হয়েছিলো কমপক্ষে ২০ জন।

এর আগে ৩১ মে  আফগানিস্তানের কাবুলে কূটনৈতিক এলাকায় গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে সাড়ে ৩শ’।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাড়ি বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT