আন্তর্জাতিক

আফগানিস্তানে গাড়ি বোমায় নিহত ৩৩

আফগানিস্তানে গাড়ি বোমায় নিহত ৩৩

আফগানিস্তানের খোস্ত প্রদেশে মার্কিন সামরিক ঘাটির কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।

সামরিক ঘাটের কাছের ব্যস্ততম সড়কে চালানো বোমা হামলায় সাধারণ আফগানদের সঙ্গে ১২ শিশুও প্রাণ হারায়। তবে মার্কিন বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।

এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সন্দেহ করা হচ্ছে জঙ্গিগোষ্ঠি তালেবানকে।

এর আগে ২০০৯ সালে খোস্ত প্রদেশে আল কায়েদার আত্মঘাতী হামলায় সিআইএ এর ৭ কর্মকর্তা নিহত হন।

বিষয়:আফগানিস্তান গাড়ি বোমা হামলা বোমা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…