আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৪৩ সেনা নিহত

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে একটি নিরাপত্তা চৌকিতে সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যের দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলায় ৪৩ সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন। এছাড়া ১০ জঙ্গি নিহত ও ৬ সেনাসদস্য নিখোঁজ রয়েছে।

বিবিসি জানায়, গভীর রাতে জঙ্গিরা কান্দাহারের দক্ষিণ প্রদেশে সেনা ক্যাম্পে ট্রাক নিয়ে আত্মঘাতী হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। হামলায় পুরো ক্যাম্প ছিন্নভিন্ন হয়ে যায়। ক্যাম্পের ভেতর আর কিছুই পাওয়া যায়নি, সব পুড়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয়ের একজন মুখপাত্র।

তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। এ নিয়ে চলতি সপ্তাহে আফগান নিরাপত্তা বাহিনীর ওপর তৃতীয় হামলার ঘটনা ঘটলো। দুই দিন আগে গারদেজ শহরে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতি হামলায় ৪১ জন নিহত হয়।

আফগানিস্তানে নতুন করে কঠোর ইসলামি আইন জারির জন্য তালেবানরা তৎপর হয়ে উঠেছে। এতে করে একের পর এক হামলায় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা প্রাণ হারাচ্ছেন।

বিষয়:আত্মঘাতী হামলা আফগানিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…