চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপসহীন নির্বাচন দিয়ে ঢাকায় ভোট উৎসব চায় ইসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৮
ঢাকা, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

২০১৫ সালে হওয়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের মতো এবার আর ভোট বর্জন নয় বরং ভোট উৎসবের নির্বাচন হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিতের নিশ্চয়তা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কমিশন আপসহীন। তবে এব্যাপারে সরকারের সহযোগিতার মনোভাব ও সদিচ্ছাও প্রয়োজন। বেগম খালেদা জিয়া দলীয় প্রার্থীর হয়ে প্রচারণা চালাতে চাইলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বাধা নেই।

মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের শূন্যপদে উপ-নির্বাচন ও ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৬টি ওয়ার্ডের নির্বাচনী তফসিল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সফলতার পর রাজধানীর দুই সিটি কর্পোরেশনের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কে এম নূরুল হুদা।

তফসিল ঘোষণার পর ঢাকা সিটি কর্পোরেশন গত নির্বাচনের উদাহরণ টেনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন: আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আপসহীন। নির্বাচন সফল করতে আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করবো এক্ষেত্রে কারও সঙ্গে কোনো রকম আপোষ করবো না।

গতবার নির্বাচন সুষ্ঠু হচ্ছে না অভিযোগে ভোটগ্রহণের ৪ ঘণ্টার মাথায় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করেছিল বিএনপি। এবার কী সেরকম সুযোগ কেউ পাবে?

Reneta

এই প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন: তারা কেন নির্বাচন বর্জন করেছিলেন সেটা তারাই বলতে পারবেন। আমাদের তরফ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য কারও সুবিধা-অসুবিধার সঙ্গে কোনো রকম সমঝোতার সুযোগ নেই। অবশ্যই আমরা আশা করবো বিএনপিসহ অন্য সবাই এই নির্বাচনে অংশ নেবে। বিএনপি চেয়ারপার্সন প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে চাইলে নির্বাচন কমিশনের কোন বাধা নেই এবং আইনশৃংখলা বাহিনীও এসব ক্ষেত্রে সহায়তা করবে।

তফসিল ঘোষণা
সংবাদ সম্মেলনের শুরুতে বেলা ১২টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটির সম্প্রসারিত অংশের নবগঠিত ওয়ার্ডে নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি জানান, নির্বাচনে প্রার্থিতার জন্য সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা পাবার পর ২৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি।নির্বাচন

এই নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণ মিলিয়ে অন্তত ২টি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম) চালু করতে চায় নির্বাচন কমিশন। এছাড়াও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ২০১৭ সালের ৩০ নভেম্বর মৃত্যুবরণ করেন। এরপর মেয়র পদটি শূন্য ঘোষণা করে ৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

উপ-নির্বাচনে নির্বাচিত মেয়র ১৩ মে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসিঢাকাঢাকা উত্তর সিটি কর্পোরেশনঢাকা সিটিঢাকা সিটি কর্পোরেশননির্বাচননির্বাচন কমিশনপ্রধান নির্বাচন কমিশনারভোটসিটি কর্পোরেশন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের শান্তি প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সন্দেহ ট্রাম্পের

মে ৩, ২০২৬

ঢাকায় আসছে লিমনের মরদেহ

মে ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

মে ৩, ২০২৬

নিজ বাড়ির ভিটেই পরীক্ষামূলকভাবে ২২ প্রজাতির আঙুর চাষ

মে ৩, ২০২৬

চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT