চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপিল বিভাগে আধঘণ্টা

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৩:২৪ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।

প্রথমে সম্পূরক কার্যতালিকায় ভুলের কারণে বিভ্রান্তি থাকায় আজ (মঙ্গলবার) মীর কাশেম আলীর আপিলের রায় হচ্ছে না বলে মনে করা হলেও পরে প্রধান বিচারপতির নির্দেশে কার্যতালিকায় সংশোধনী এনে রায় ঘোষণা করা হয়।

সকালে আদালতে গিয়ে দেখা যায়, আপিল বিভাগের সামনে ঝুলিয়ে রাখা কার্যতালিকায় ১ নম্বরে আছে মীর কাশেমের আপিলের রায়। এর পরে অন্যান্য মামলা।

Banglabid

মীর কাশেমের আপিলের রায় দেয়ার জন্য আজ পাঁচজন বিচারপতির থাকার কথা ছিলো। কিন্তু আদালতের এজলাস কক্ষে প্রবেশ করে দেখা গেলো, সেখানে পাঁচজন বিচারকের জন্য পাঁচটি আসনের পরিবর্তে নয়টি আসন রাখা হয়েছে। বেঞ্চ অফিসারের কাছ থেকে জানা গেলো, আপিল বিভাগে বর্তমানে যে নয়জন বিচারপতি রয়েছেন তারা সবাই এক সঙ্গে বসবেন।

তখন একটি নতুন সংশোধিত কার্যতালিকা এনে আগের কার্যতালিকার ওপর ঝুলিয়ে দেয়া হয়। সেখানে শুধু লেখা, আপিল বিভাগ ফুল বেঞ্চ, আর নিচে আদেশের জন্য আদালত। আর কিছুই লেখা ছিলো না।

এরপর আদালত কক্ষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে নয় বিচারপতি আসন গ্রহণ করলেন। এরা হলেন, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি  মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মোহম্মদ বজলুর রহমান।

Reneta

এরপরই একটি সম্পূরক তালিকা করে প্রথমেই প্রধান বিচারপতি অন্য বিচারপতিদের সঙ্গে নিয়ে ওই দুই মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।

এটর্নি জেনারেল মাহবুবে আলম বের হয়ে জানান, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একটি সংগঠনের আলোচনা সভায় গিয়ে যে বক্তব্য রেখেছেন তা ‘অশোভন’। এতে বিচারকরা স্তম্ভিত ও খুবই মর্মাহত। এটি আদালত অবমাননা। কেননা বিচার বিভাগ স্বাধীন। এটি স্বাধীন বিচার বিভাগের ওপর ‘নগ্ন হস্তক্ষেপ’ বর্ণনা করে বিচারকরা ওই দুই মন্ত্রীর বিরুদ্ধে রুল জারি করে জানতে চান কেনো আদালত অবমাননার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না।

ওই রুল অনুসারে, আগামী ১৪ মার্চের মধ্যে মন্ত্রী দু’জনকে নিজস্ব বক্তব্যের ব্যাখ্যা দিতে এবং ১৫ মার্চ আপিল বিভাগের বিচারিক কার্যক্রমের শুরুতে সশরীর হাজির হতে বলা হয়েছে। এরপরই বিচারকরা এজলাস ত্যাগ করে চলে যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মীর কাশেমযুদ্ধাপরাধের বিচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আপিল বিভাগে আধঘণ্টা

পরবর্তী

আপিল বিভাগে আধঘণ্টা

পরবর্তী

র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবনতি, সাব্বিরের উন্নতি

র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবনতি, সাব্বিরের উন্নতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT