বাংলাদেশ

আপন আলোয় উদ্ভাসিত মুক্তির মহানায়ক

আতশবাজিতে শুরু জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন

আপন আলোয় উদ্ভাসিত মুক্তির মহানায়ক

সারাদেশে একযোগে আতশবাজি প্রদর্শনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন শুরু করেছে জাতি।

মঙ্গলবার রাত ৮টায় কেন্দ্রীয়ভাবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে এবং ২৩ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই আতশবাজি প্রদর্শন শুরু করেন নেতৃবৃন্দ।

এছাড়াও ঢাকার রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসটি ও জাতীয় সংসদ ভবন এলাকায় আতশবাতি প্রদর্শিত হয়।

এর আগে করোনা ভাইরাস সংক্রামণ রোধে সতর্কতা থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদযাপন কর্মসূচি সীমিত করে আনা হয়।

নতুন কর্মসূচিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলিত হয়।

সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে দোয়া মাহফিল শিশু সমাবেশ, গ্রন্থমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

জন্মশতবার্ষিকী উপলক্ষে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। এতিম ও দুস্থদের মাঝে খাবার ও ত্রাণ বিতরণও করা হয় এদিন।

বিষয়:আতশবাজি জন্মশতবার্ষিকী বঙ্গবন্ধু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…