বিনোদন

আপনি প্রেগন্যান্ট?

আপনি প্রেগন্যান্ট?

বিপাশা বসু ও করণ সিং গ্রোভার

আপনি প্রেগন্যান্ট? ২০১৬ সালের ৩০ এপ্রি​ল তারিখে বিয়ের কিছুদিন পর থেকে বিপাশা বসুকে এই প্রশ্নটি অসংখ্যবার শুনতে হয়েছে। কেন তাকে বারবার এই প্রশ্ন করা হচ্ছে, তা নাকি এই বলিউড তারকা নিজেও জানেন না। তাই কখনো রাগ হয়ে, কখনোবা মুচকি হেসে আবার কখনো ‘নেক্সট কোয়েশ্চেন প্লিজ’ বলে এড়িয়ে গেছেন।

আর এসব প্রশ্ন ওঠার কারণও রয়েছে যথেষ্ট। ইদানিং নাকি বিপাশা বসু তার সহকা​রীদের বলেছেন, তিনি নতুন কোনো প্রোজেক্টের সঙ্গে যুক্ত হবেন না। কারণ তিনি এখন পরিবারের কথা ভাবছেন। এরপর নাকি অনুষ্ঠানে যাওয়া কমিয়ে দিয়েছেন। খুব বেছে বেছে তবেই অনুষ্ঠানে যাচ্ছেন।

কিন্তু এবার এই প্রশ্নের একটা জবাব দিয়েছেন বিপাশা বসু। গতকাল সোমবার রাতে টুইটারে তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে বেবির কোনো পরিকল্পনা নেই আমাদের। এটা তো খুব আনন্দের খবর। তাই আমার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঠিক সময়ে শেয়ার করব।’

বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভার। টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:বিপাশা বসু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…