মানুষের অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব, উপস্থাপক এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রতিষ্ঠাতা আবদুন নুর তুষার। অধিকাংশ কাজ কম্পিউটার বা অন্য ডিভাইসে করার কারণে মানুষের হাতের লেখা কেমন হচ্ছে তা নিয়ে একটি কবিতা লিখেছেন তিনি। যার শিরোনাম ‘আপনার হাতের লেখা কেমন?’
আবদুন নুর তুষারের কবিতা-
আপনার হাতের লেখা কেমন?
এই প্রশ্নের উত্তর আপনি ছাড়া দেবার কেউ থাকবে না, কিছুদিনের মধ্যে।
কারণ কলম কেবল চেক লিখতে আর সই করতে ব্যবহার করেন আপনি।
এখন চেকও অনেকে কম্পিউটারে প্রিন্ট করে, শুধু সই টা।
আপনার প্রিয় বন্ধুর সাথে আপনার কোনো চিঠি নাই।
আছে চ্যাট আর ই-মেইল।
সেখানের ফন্ট হলো তার সৌন্দর্য।
এই ফন্ট চাইলেই বেছে নেয়া যায়।
স্যাস শেরিফ
টাইমস নিউ রোমান থেকে গ্যারামনড , ক্যাস্টেলার….
৩০,০০০, ৪০,০০০ ফন্ট এক ডিস্কে।
এই যন্ত্র নির্ভরতা মানুষকে তার মানবিক বৈচিত্র ও সৌন্দর্য থেকে বঞ্চিত করবে, ১০০ বছর পরে।
রবীন্দ্রনাথের হস্তাক্ষরে সাজানো কলিকাতার ভূগর্ভের রেল স্টেশন গুলি।
১০০ বছর পরে এখনকার কবির ব্যবহৃত ফন্ট দিয়ে সাজবে হয়তো অন্য কোন স্টেশন, আফ্রিকা বা অস্ট্রেলিয়ায়। হয়তো বাংলাদেশেও।
হায় মানুষ! তোমার ভুবনে তুমি অচেনা হয়ে যাচ্ছো প্রতিদিন।
সময় থাকতে বন্ধুকে চিঠি লিখুন।………







