চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনের হুমকির রাজনীতিতেই বিএনপি

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
২:৩৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৭
রাজনীতি
A A

নির্বাচনকালীন সহায়ক সরকার বিষয়ে সমঝোতার লক্ষ্যে সংলাপে না বসলে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

সরকারের উদ্দেশে তিনি বলেন: আলোচনায় বসুন, সমঝোতায় আসুন, নয়তো সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করা হবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন: আজকে আমরা সভা করতে পারি না, মিছিল-মিটিং করতে পারি না, ন্যায্য প্রতিবাদ করতে পারি না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন, মিছিল-মিটিং, সভা-সমাবেশ করতে দিতে হবে। তাহলেই বুঝবো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হচ্ছে।

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন: যদি নিজেদের নির্দলীয় প্রমাণ করতে চান, তাহলে আজ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ দেয়ার পরিবেশ তৈরি করুন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, একটি নিরপেক্ষ সহায়ক সরকারের জন্য আসুন আমরা আলোচনা করি, সংলাপ করি। তার জন্য প্রয়োজনে সংবিধান পরিবর্তন করুন। আর যদি তা না হয়, তাহলে আন্দোলনের কোনো বিকল্প আমাদের সামনে নেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমওদুদ আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT