বাংলাদেশ

আন্দোলনরত জাবি শিক্ষার্থীদের উপর টিয়ারশেল নিক্ষেপ

আন্দোলনরত জাবি শিক্ষার্থীদের উপর টিয়ারশেল নিক্ষেপ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। 

টিয়ারশেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। গুরতর আহত ২০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

চিকিৎসা কেন্দ্র থেকে আহত ১০ শিক্ষার্থীকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আন্দোলনরত জাবি শিক্ষার্থীদের উপর টিয়ারশেল নিক্ষেপপ্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

এর আগে সোমবার সকাল সকাল ১১টার দিকে কোটা সংস্কারের দাবিতে পুনরায় মহাসড়কে অবস্থান নেয়  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনরত জাবি শিক্ষার্থীদের উপর টিয়ারশেল নিক্ষেপসকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন অনুষদের সামনে অবস্থান নিতে থাকে তারা। এরপর স্লোগান দিতে দিতে মিছিল সহকারে মহাসড়কে এসে অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা-আরিচা মহাসড়কের। সসময় সাঁজোয়া যানসহ অবস্থান নিতে দেখা যায় পুলিশকে।আন্দোলনরত জাবি শিক্ষার্থীদের উপর টিয়ারশেল নিক্ষেপ

 

বিষয়:কোটা সংস্কার আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…