বাংলাদেশ

‘আন্ত:সড়ক যোগাযোগে অবিশ্বাসের দেয়াল ভাঙ্গতে হবে’

‘আন্ত:সড়ক যোগাযোগে অবিশ্বাসের দেয়াল ভাঙ্গতে হবে’

বাংলাদেশ-ভারত-ভূটান ও নেপাল এই চার দেশের মধ্যে ফ্রেন্ডশিপ ও নেপালের মধ্যে আন্ত:সড়ক যোগযোগ প্রতিষ্ঠা করতে নিজেদের মধ্যে সন্দেহ ও অবিশ্বাসের দেয়াল ভেঙ্গে ফেলার দাবি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চার দেশের মধ্যে ফ্রেন্ডশিপ মোটর র‌্যালির ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ বলেছেন, এই উদ্যোগ পুরো এশিয়ার জন্যই একটি দৃষ্টান্ত।

বাংলাদেশ-ভারত-ভূটান ও নেপালের মধ্যে আন্ত:সড়ক যোগযোগ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে চার দেশের আয়োজনে ফ্রেন্ডশীপ মোটর র‌্যালি। ভারতের উড়িষ্যার ভূবনেশ্বর থেকে ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই র‌্যালি প্রদক্ষিণ করেছে ৩ হাজার ৭’শ কিলোমিটার।

সোমবার ঢাকায় অবস্থান করা এই র‌্যালি মঙ্গলবার সকালে রওনা হয় কোলকাতার উদ্দেশ্যে।

এর আগে আনুষ্ঠানিক ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে চার দেশের মধ্যকার মহাসড়ক যোগাযোগ শিগগিরই শুরু হওয়ার কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের।

তিনি বলেন, আমাদের নিজেদের সমৃদ্ধির স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের স্বার্থে সন্দেহের দেয়াল, অবিশ্বাসের দেয়াল ও সীমান্তে দেয়াল ভেঙ্গে ফেলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ বলেন, চার দেশের মধ্যে ফ্রেন্ডশিপ র‌্যালির মধ্য দিয়ে আরো বেশি সমৃদ্ধ হবে দেশ এবং দেশের মানুষ। আন্ত:যোগাযোগ বাড়লে এক দেশের মানুষের সঙ্গে অন্য দেশের মানুষের সঙ্গে ভাব বিনিময় বাড়বে। যা একটি দেশের জন্য খুব জরুরি।

বিষয়:চার দেশ চারদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…