চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ৩টি প্ল্যাটফর্মে ‘শুনতে কি পাও’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
কামার আহমাদ সাইমন

কামার আহমাদ সাইমন

বিশ্বের প্রথম সারির তিনটি ভিওডি (ভিডিও অন ডিমান্ড) বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন ভিডিও, গুগল প্লে আর আইটিউনসে মুক্তি পেয়েছে পরিচালক কামার আহমাদ সাইমনের ছবি ‘শুনতে কি পাও’। ছবিটির প্রযোজক সারা আফরীন জানান, ই–বার্তার মাধ্যমে তাকে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান জার্নিম্যান ফিল্মস।

কামার আহমাদ সাইমন বলেন, ‘ভিওডি প্ল্যাটফর্মগুলোকে যেহেতু ভবিষ্যতে সিনেমার মূল চারণক্ষেত্র ধরা হচ্ছে, সুতরাং এটা শুধু আমার জন্য না, বাংলাদেশের সব নির্মাতার জন্যই সুখবর।’

কামার আহমাদ সাইমন আরও বলেন, ‘বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদের কথা মাথায় রেখেই প্রথম সারির আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে মুক্তি দেওয়া হলো ছবিটি।’

‘শুনতে কি পাও’ কামার আহমাদ সাইমনের নির্মিতব্য ‘ওয়াটার’ ট্রিলজির প্রথম পর্ব। এর দ্বিতীয় পর্ব ‘ডে আফটার টুমরো’র চিত্রনাট্যের জন্য গত বছর লোকার্নো চলচ্চিত্র উৎসবের ‘ওপেন ডোরস’-এ শ্রেষ্ঠ পুরস্কার পান তিনি। এই ‘ডে আফটার টুমরো’র জন্য আগামী মে মাসে অনুষ্ঠেয় কান উৎ​সবে লা’অ্যাটেলিয়ার বিভাগে বিশ্বের ১৬ জন নির্বাচিত নির্মাতার সঙ্গে আমন্ত্রণ পেয়েছেন কামার।

‘শুনতে কি পাও’ ছবির পোস্টার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামার আহমাদ সাইমন
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT