বিনোদন

শান্তির সপক্ষে আমরা: চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

শান্তির সপক্ষে আমরা: চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তির পক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার অর্থায়নে ‘শান্তির সপক্ষে আমরা’ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী ‘দ্য আনবর্ন লেটার’ চ্যাম্পিয়ন হয়ছে। বিচারকদের রায় এবং অনলাইন ভোটে ফলাফল নির্ধারিত হয়।

একজন নারীর জীবনের বিভিন্ন পর্যায়ের ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে আবর্তিত হয়েছে ১২ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। পরিচালনা করেছেন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সিফাত হাসান সঙ্গীত। প্রধান সহকারি পরিচালক ছিলেন সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী রাগীব রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…