আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী গণিত দলকে সংবর্ধনা

রোমানিয়ায় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদকজয়ী গণিত দলকে সংবর্ধনা দেয়া হয়েছে। রাজধানীতে এ আয়োজনে ক্ষুদে গণিতবিদদের আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়া হয়।
১৪ জুলাই রোমানিয়ায় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জয় করেন চট্টগ্রামের আহমেদ জাওয়াদ চৌধুরী।
ছয় জনের দলে ৩টি ব্রোঞ্জ পদক ছাড়াও আছে দুটি অনারেবল মেনশন। বিশ্ব দরবারে বাংলাদেশের হয়ে এমন সম্মান বয়ে আনা গণিত দলের জন্য এ সংবর্ধনা। বাংলাদেশ বিশ্বের অনেক দেশের তুলনায় অর্থে দরিদ্র হলেও মেধায় দরিদ্র নয়, বললেন শিক্ষামন্ত্রী।
আগ্রহের বিষয়ে অধ্যবসায় থাকলে যে কোনো ক্ষেত্রে সফলতা আসে বলে মনে করেন গণিতের স্বর্ণপদকজয়ী জাওয়াদ।
এসময় বিজয়ী দলের সদস্যদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে একটি করে ল্যাপটপ তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
লায়লা নওশিনের রিপোর্টে বিস্তারিত:



