চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের উড়োজাহাজ ছিনতাই চেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

চট্টগ্রামে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনা গুরুত্বসহকারে প্রকাশ করেছে বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম।

‘গুলিতে দুবাইগামী উড়োজাহাজ ছিনতাইকারী বাংলাদেশি ব্যক্তি নিহত’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে খালিজ টাইমস। বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এতে বলা হয়েছে, যে বন্দুকধারী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করেছিল গুলিতে সে নিহত হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, প্রথমে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। কিন্তু সে গুরুতর আহত ছিল এবং পরে তার মৃত্যু হয়। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা উড়োজাহাজ চিনতাই চেষ্টা প্রতিহত করেছেন। সব যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ছিনতাই চেষ্টায় বাংলাদেশের উড়োজাহাজ অবতরণ করতে বাধ্য করা হয়েছে। ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করা উড়োজাহাজটিকে চট্টগ্রামে জরুরি অবতরণ করাতে বাধ্য করা হয়।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, অবতরণের পর ১৪২ জন যাত্রী বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রাখেন। পরে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয় বলে পুলি শ জানায়।

সন্দেহভাজন এক ব্যক্তি উড়োজাহাজের ককপিটে হামলা চালানোর চেষ্টা করে বলে জানা গেছে। পরে তাকে আটক করা হয়।

Reneta

‘দুবাইগামী বাংলাদেশি উড়োজাহাজ ছিনতাই চেষ্টা ব্যর্থ’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। তারা জানিয়েছে, এক ব্যক্তি দুবাইগামী বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকালে চট্টগ্রামে জরুরি অবতরণ করে।

এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং এ ঘটনায় সন্দেহভাজন এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটককৃত ব্যক্তি একজন সন্ত্রাসী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, সেনাবাহিনীর কমান্ডোরা সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। কমান্ডোরা তার ওপর গুলি চালালে এসময় সে আহত হয়। পরে তাকে আটক করা হয়।

কোন ধরণের অসুবিধা ছাড়াই সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

‘‘বাংলাদেশে বিমানের জরুরি অবতরণ এবং ‘বন্দুকধারী’ গ্রেপ্তার’’ শিরোনামে টাইমস অফ ইন্ডিয়া জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা চিনতাই চেষ্টা প্রতিহত করার পর নিরাপদে রয়েছে ১৪২ জন যাত্রী বহনকারী বিমান বাংলাদেশের উড়োজহাজ।

এতে বলা হয়েছে, এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান নিরাপত্তা বাহিনীর সদস্যরা উড়োজাহাজটিকে ঘিরে রাখে এবং ২৫ বছর বয়সী সন্দেহভাজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। উড়োজাহাজটি দুবাই যাওয়ার জন্য ঢাকা থেকে উড্ডয়ন করে। পরে চট্টগ্রামে এটি জরুরি অবতরণ করে।

সিভিল এভিয়েশন প্রধান নাইম হাসান বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তি প্রথমে দাবি করেছিল তার কাছে বোমা আছে। তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি সে মানসিকভাবে বিকারগ্রস্ত।

এছাড়াও গালফ নিউজ, ইন্ডিয়া টুডেসহ বেশকিছু গণমাধ্যম এই ঘটনা গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমান বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT