চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘ধার্মিক’ হ্যাপির জীবনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২১, জুন ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের এক সময়ের কথিত প্রেমিকা নাজনীন আক্তার হ্যাপি নতুন করে আলোচনায় এসেছেন। হ্যাপির জীবনের গল্পের ওপর ভিত্তি করে লেখা ইসলামিক বই ‘হ্যাপি থেকে আমাতুল্লাহ’ অথবা ‘আল্লাহর নারী বান্দা’র জন্য তাকে নিয়ে বিশদ একটি প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে বইটির জন্য ‘ক্ষুধার্ত’ হয়ে পড়ছে বাংলাদেশের পাঠকরা। জুনে প্রকাশিত হওয়ার পর হাজারেরও বেশি কপি বিক্রি হয়ে গেছে।

মাকতাবাতুল আজহার প্রকাশনার কর্ণধার মোহাম্মদ ওবায়দুল্লার বরাত দিয়ে এএফপি লিখেছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বইয়ের অর্ডার আসছে। সবাই জানতে চাচ্ছে কীভাবে একজন তারকা এমন ইসলামিক জীবনযাপনে অভ্যস্ত হলেন। প্রকাশক নতুন করে বইটি ছাপানোর তোড়জোড় শুরু করেছেন।

হ্যাপি একসময় নিজেকে ঢালিউডের ‘জনপ্রিয়’ নায়িকা হিসেবে দাবি করতেন। ২০১৩ সালে ‘কিছু আশা, কিছু ভালোবাসা’ ছবি দিয়ে রুপালি পর্দায় নাম লেখান। এক বছর বাদে রুবেল হোসেনের নামে ধর্ষণের অভিযোগ তুলে আলোচনায় আসেন। রুবেল বরাবর সেই অভিযোগ নাকচ দিয়ে এসেছেন। কিন্তু এক সময় তাকে জেলে যেতে হয়। পরে আদালত ক্রিকেটারের পক্ষে রায় দেন। মুক্তি পেয়ে বিশ্বকাপ খেলতে যান বাগেরহাটের পেসার। হ্যাপি নতুন করে বিনোদনপাড়ায় নিজের অবস্থান পাকা করতে নামেন।

কিন্তু পরিবর্তন দেখা যায় কয়েক মাস পর। ফেসবুক থেকে শতশত ছবি ডিলিট করতে থাকেন হ্যাপি। তার পরিবর্তে বোরকায় ঢাকা ছবি প্রকাশ করেন। নিজেকে ইসলামের সেবিকা বলে দাবি করতে থাকেন। তাবলিগেও অংশ নেন। এক সময় কোনও এক হুজুরের সঙ্গে তার বিয়ের খবর চাউর হয়। হ্যাপি অবশ্য সেই খবর অস্বীকার করেন। নিজে বিবৃতি দিয়ে বলেন, ‘বিয়ে করলে নিজেই সবাইকে দাওয়াত দিব।’ এএফপি অবশ্য দাবি করছে, হ্যাপি এখন বিবাহিত।

হ্যাপি নাকি এখন সচারচর বাইরের লোকের সঙ্গে কথা বলেন না। আলোচিত এই নারীর জীবনীর লেখক আব্দুল্লাহ আল ফারুক তার স্ত্রীকে হ্যাপির কাছে পাঠিয়ে তথ্য সংগ্রহ করেন।

তিনি বলেন, ‘হ্যাপির নাম এখন আমাতুল্লাহ হয়ে গেছে। এখন সব সময় তিনি পুরো শরীর বোরকায় আবৃত রাখেন।’

বইয়ে হ্যাপি লিখেছেন, ‘যখন বোরকা গ্রহণ করি এবং নাম পাল্টাই, তখন নিজেকে নবজাতকের মতো মনে হচ্ছিল। আগের জীবনের সঙ্গে আমার কোনও বন্ধন নেই। নতুন এক মানুষের গল্প এটি।’

বইয়ের লেখক জানিয়েছেন, গোটা লেখায় রুবেলের বিষয়টি বাদ দেয়া হয়েছে। তিনি নতুন করে হ্যাপিকে বিব্রত করতে চাননি।

ট্যাগ: নাজনীন আক্তার হ্যাপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদ জামাতকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোন হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 

পরবর্তী

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

পরবর্তী

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

চালের বাজার

চালের বাজার ঠিক হতে আরও ১০-১৫ দিন লাগবে

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT