চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাপি’র ‘না-রাজি’ আবেদনের শুনানি ২০ মে

পরাগ আজিম পরাগ আজিম
১:০০ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৫
স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের জামিন বহাল রেখেছেন আদালত। আর রুবেলকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে পুলিশের ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির ‘না-রাজি’ আবেদনের শুনানির দিন ঠিক হয়েছে ২০ মে।

ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপ শুরুর আগে থেকেই সিএমএম আদালত থেকে জামিনে ছিলেন রুবেল হোসেন। তবে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এ গেলে আইন অনুযায়ী আজ আবার আদালতে উপস্থিত হয়ে রুবেল জামিনের আবেদন করেন।

আদালত তার আবেদন মঞ্জুর করে তাকে জামিন দিয়েছেন।

একইসঙ্গে হ্যাপির ‘না-রাজি’ আবেদনও আদালতে উঠলে বিচারক সিদ্ধান্ত জানিয়ে বলেন, ২০ মে শুনানি হবে।

রুবেলের আইনজীবী বলেন, আজকে আমরা নতুন করে রুবেলের জামিন নিয়েছি। আদালতের কাছে আমরা বলেছি যেহেতু রুবেলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা, সেহেতু তাকে এই মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেয়া হোক।

‘আশা করছি ন্যায় বিচারের স্বার্থে, দেশের স্বার্থে মিথ্যা মামলা থেকে আদালত রুবেলকে অব্যাহতি দিবেন।’

তবে মামলায় পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না নিয়েই পুলিশ রুবেলকে অব্যাহতি দিয়েছে অভিযোগ করে হ্যাপির আইনজীবী বলেন, আইনগতভাবে এই মামলার তদন্ত চলাকালীন সময়ে তদন্ত কর্মকর্তা হ্যাপিকে কোনো জিজ্ঞাসাবাদ করেননি। সাক্ষ্য-প্রমাণ আছে কিনা এ বিষয়েও কোনো কিছু জিজ্ঞাসাবাস করেননি।

‘ঘটনা সর্ম্পকে জানতে চায়নি বলে হ্যাপি এই চূড়ান্ত রিপোর্ট প্রত্যাখান করেছেন’

মামলার শুনানি চলার সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন পেসার রুবেল আর বাদীর কাঠগড়ায় অভিনেত্রী হ্যাপি।

রুবেলের বিরুদ্ধে অভিনেত্রী হ্যাপি নারী নির্যাাতনের অভিযোগে মামলা করলে বিশ্বকাপের আগে তাকে গ্রেফতার করে পুলিশ। জামিনে মুক্তি পেয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে অসাধারণ খেলেন রুবেল। তার বোলিংয়েই ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ।

পুলিশ পরে তদন্ত করে রুবেলের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা না পেয়ে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করে। হ্যাপি তাতে ‘না-রাজি’ থাকলেও রুবেলের আইনজীবীদের আশা, ২০ মের শুনানিতে চূড়ান্তভাবে অব্যাহতি পাবেন রুবেল হোসেন।

ট্যাগ: নাজনীন আক্তার হ্যাপিরুবেলহ্যাপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিবিয়ায় বাংলাদেশী শ্রমিক প্রবেশ নিষিদ্ধ

পরবর্তী

অভিবাসী সংকট নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠক

পরবর্তী

অভিবাসী সংকট নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠক

অভিবাসী সংকট নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠক

সর্বশেষ

শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT