চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ব্রাভো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

৩৫ বছর বয়সী এই তারকা ক্রিকেটার ২০০৪ সালে প্রথম জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন। ১৬৪টি ওয়ানডে খেলার পাশাপাশি টেস্ট খেলেছেন ৪০টি। টি-টুয়েন্টি ৬৬টি। জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামেন দুই বছর আগে।

সংবাদ মাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে ব্রাভো বলেন, ‘আজ আমি ক্রিকেট বিশ্বকে আমার অবসরের খবর জানাতে চাই। অভিষেকের ১৪ বছর বাদেও আমি প্রথম দিনটির কথা স্পষ্ট মনে করতে পারি, সেই মেরুন ক্যাপ নেয়া, লর্ডসে হেঁটে যাওয়া। তখন যে প্যাশন আর টান আমার ভেতর ছিল, ক্যারিয়ার জুড়ে সেটি ধরে রেখেছি।’

ব্রাভো টেস্ট খেলেন সেই ২০১০ সালে। এরপর ধীরে ধীরে টি-টুয়েন্টি বিশেষজ্ঞ হয়ে ওঠেন। বিশ্বজুড়ে টি-টুয়েন্টি লিগে খেলতে থাকেন। এক সময় বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে ঝামেলা করে জাতীয় দল থেকে সরে দাঁড়ান। কর্মকর্তাদের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও টি-টুয়েন্টি লিগগুলোতে খেলবেন।

টেস্টে ৩১.৪২ গড়ে ২২০০ রান করেছেন। সেঞ্চুরি তিনটি। উইকেট ৮৬টি। ওয়ানডেতে রান ২৯৬৮, গড় ২৫.৩৬, স্ট্রাইকরেট ৮২.৩০, উইকেট আছে ১৯৯টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোয়াইন ব্রাভোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডির পরিবারগুলো

জুলাই ২২, ২০২৬

দেখা হলে ওলমোর কাছে ক্ষমা চাইবেন আয়ালা

জুলাই ২২, ২০২৬

তরুণ ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

জুলাই ২২, ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT