ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলা চলছে। সিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল ত্রিনিবাগো নাইট রাইডার্সের মালিক হলেন শাহরুখ খান। নিজের দলের সাফল্য উদযাপন করতে রবিবার ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর সঙ্গে ‘লুঙ্গি ড্যান্স’ দিতে দেখা গিয়েছে শাহরুখকে।
শাহরুখের ‘লুঙ্গি ড্যান্স’ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুরো দল নিয়ে রাতভর পার্টি করেছেন শাহরুখ। পরপর তিন ম্যাচ জেতার খুশিতে এই পার্টির আয়োজন করা হয়েছিল।
ক্রীড়াপ্রেমী হিসাবে শাহরুখ খানের অনেক সুনাম রয়েছে। ক্রিকেট, ফুটবল অথবা হকি, শাহরুখ খান সব সময় সমান ভাবে উৎসাহী থাকেন। ত্রিনিবাগো নাইট রাইডার্স ছাড়াও আইপিএল এর টিম কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি।
এছাড়া দক্ষিণ আফ্রিকার টি-২০ গ্লোবাল লিগেও শাহরুখ খান কেপটাউন নাইট রাইডার্স টিমের মালিক।
The champions DJ Bravo and King Khan dancing to Lungi Dance at the Carribean cruise party ? after the 3 big wins of TKR. pic.twitter.com/bz9cUtU2qo
— SRK Universe Fan Club (@SRKUniverse) September 9, 2019










