ডিজিটাল শর্ট

আন্তঃনগরে এলো নতুন ট্রেন

নতুন আন্তঃনগর ট্রেন রেললাইনে চলন্ত অবস্থায়, আকাশে মেঘাচ্ছন্ন আকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ইন্দোনেশিয়া থেকে আনা অত্যাধুনিক বগি সংযোজন করা হয়েছে ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জ রেল সড়কের একটি আন্তঃনগর ট্রেনে। ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি অত্যাধুনিক ১৪টি বগি নিয়ে গত বৃহস্পতিবার রাত আটটায় পৌঁছায় নেত্রকোনার বড় ষ্টেশনে। এসময় ষ্টেশন চত্বরে ট্রেন দেখতে আসা শহরবাসীর মাঝে এক ধরনের উৎফুল্ল বিরাজ করে।

১৪টি বগিতে আসন রয়েছে মোট ৬৩৮টি। এছাড়াও ট্রেনটিতে রয়েছে অত্যাধুুনিক সব সুযোগ সুবিধা। ট্রেনে তিন শ্রেনির বগি আছে। শোভন চেয়ার, এসি চেয়ার এবং নন এসির পরিবর্তে সব এসি কেবিন করা হয়েছে। এর আগে ২০১৫ সালে এ অঞ্চলের যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নে আন্তঃনগর এই ট্রেনটি চালু করা হয়।

ধারণ ও সম্পাদনা: জিয়াউল হক খোকন

বিষয়:আন্ত:নগর ট্রেন নেত্রকোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…