আনসার কমান্ডার হত্যার প্রধান আসামী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসার ক্যাম্পে সশস্ত্র। হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় অভিযুক্ত অন্যতম হোতাদের একজন ও মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিক নুরুল আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার রোহিঙ্গা সন্ত্রাসীকে নিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে র্যাব সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন এলাকয় এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুররহমান। গ্রেপ্তার নুর আলম মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক এবং সেখানকার আকিয়াব জেলার মংডু থানার বাসিন্দা।
গত বছর ১৩ মে ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার মুচনী এলাকার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় এক দল দূর্বৃত্ত। এতে নিহত হন আনসারক্যাম্পের কমান্ডার মো. আলী হোসেন এবং লুট করা হয় ১১ টি বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র ও ৬৭০টি গুলি।
এ ঘটনায় জড়িত থাকার জন্য প্রথম থেকে রোহিঙ্গাদের দায়ী করা হয় র্যাব ও পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনী। পরদিন অজ্ঞাত পরিচয় ৩০-৩৫ জনের বিরুদ্ধে আনসার ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. আলমগীর হোসেন বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় অভিযুক্ত বেশ কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছের্যাব ও পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া ৯টি আগ্নেয়াস্ত্র ও ১১৫ টি গুলি।



