শিল্প সাহিত্য

আনন্দ আলো গোলন্দাজ সাহিত্য পুরস্কার পাচ্ছেন আবদুল্লাহ আবু সায়ীদ

আনন্দ আলো গোলন্দাজ সাহিত্য পুরস্কার ২০২০ পাচ্ছেন আবদুল্লাহ আবু সায়ীদ...

আবদুল্লাহ আবু সায়ীদ চ্যানেল আই অনলাইন পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবদুল্লাহ আবু সায়ীদ চ্যানেল আই অনলাইন পুরস্কার গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘোষিত হয়েছে আনন্দ আলো গোলন্দাজ সাহিত্য পুরস্কার ২০২০। এ বছর এই পুরস্কার পেতে যাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান উদ্যোক্তা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের বিশিষ্ট সাহিত্যপ্রেমী বরেণ্য রাজনীতিবিদ আলতাফ হোসেন গোলন্দাজ এর স্মরণে চলতি বছর এই সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। জুরী বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রথম বারের জন্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা। অচিরেই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে তুলে দেয়া হবে।

প্রতি বছরই দেশের একজন গুণী সাহিত্যিক ও কবি এই পুরস্কার পাবেন। প্রতি বছর একুশে বইমেলা শেষে ওই বছরের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম ঘোষণা করা হবে।

বিষয়:আনন্দ আলো আবদুল্লাহ আবু সায়ীদ পুরস্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…