কন্যা সন্তানের মা হলেন বলিউডের মিষ্টি মেয়ে রানি মুখার্জি। গত বুধবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন ‘কুচ কুচ হোতা হ্যায়’ খ্যাত এ নায়িকা।
পরিচালক আদিত্য চোপড়া ও রানি মুখার্জি অনাগত সন্তানের অবশ্য আগেই ছক করে রেখেছিলেন। দুজনের নাম একসঙ্গে করে রাজকন্যার নাম রেখেছেন আদিরা চোপড়া।
পরিবারের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করেছে ‘ধুম’ খ্যাত তারকা উদয় চোপড়া। তিনি লিখেছেন, ‘ইটস আ গার্ল।’
মেয়ে হওয়ার পর রানি জানিয়েছেন, আমার সব অনুরাগীদের ধন্যবাদ। আজ ভগবান তার সেরা উপহারটা আমাকে দিয়েছেন। আমার সব বন্ধুদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
রানি মুখার্জের সুখবরটি শোনার পর থেকে টুইটারে সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে টুইট করছেন। কাছের বন্ধু প্রযোজক ও পরিচালক কারণ জোহর টুইট করেছেন, একটা ফুটফুটে মেয়ের কাকা হলাম। রানি-আদিত্যর মেয়ে হয়েছে। ঋষি কাপুর টুইট করেছেন,‘অভিনন্দন। রানি-আদিত্য এখন একটা ছোট্ট মেয়ের গর্বিত বাবা-মা।
এদিকে সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই বেশ আড়ালে ছিলেন রানি। এবারের মুম্বাইতে নিজ বাড়ীর দুর্গাপুজাতেও তাকে দেখা যায়নি। এর আগে দু’দফায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
আপাতত নিজের ক্যারিয়ার থেকে দীর্ঘ বিরতিতে যাবেন আদিরা’র মা ও একসময়ের সেনসেশন অভিনেত্রী রানি মুখার্জি।






