বিনোদন

‘আদা সমুদ্দুর’-এর জন্য গাইলেন চন্দনা মজুমদার

চন্দনা মজুমদার 'আদা সমুদ্দুর' গানের জন্য গাইছেন, সমর্থকরা উৎসাহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চন্দনা মজুমদার ‘আদা সমুদ্দুর’ গানের জন্য গাইছেন, সমর্থকরা উৎসাহিত ও আনন্দিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসছে ভালোবাসা দিবসের জন্য রাজনীতি, প্রেম ও বিরহের গল্পে নির্মিত হয়েছে রাইসুল তমালের নাটক ‘আদা সমুদ্দুর’। নাটকে রাজনীতি, প্রেম ও বিরহের তিনটি পর্বে থাকছে তিনটি গান। সম্প্রতি ওমর ফারুক বিশালেল কথায় মুরাদ নূরের সুরে বিরহ পার্ট ‘কান্নার ঢেউ’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার।

গানগুলোর সংগীতায়োজন করেন মুশফিক লিটু। গান প্রসঙ্গে চন্দনা মজুমদার বলেন, দীর্ঘদিন পরে নাটকে কোনো গান গাইলাম। নাটকের গল্প, কথা ও সুর আমার মন কেড়েছে। তাই, প্রচুর ব্যস্ততায়ও মুরাদ নূর এর প্রস্তাবে সময় বের করি। অসাধারণ একটি সৃষ্টি, সাথে থাকতে পেরে ভালো লাগছে।

নির্মাতা রাইসুল তমাল বলেন, ‘আদা সমুদ্দুর’ হলো রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান। গল্প অনুযায়ি নাটকে তিনটি গান থাকছে। তিনটি গান’ই লিখেছেন ওমর ফারুক বিশাল। সুর করেছেন মুরাদ নূর। চন্দনা দিদির কণ্ঠে ‘কান্নার ঢেউ’ এক অনন্য উচ্চতায় গেলো।

‘আদা সমুদ্দুর’-এর জন্য গাইলেন চন্দনা মজুমদারনুসরাত ইমরোজ তিশা, মুশফিক আর ফারহান, মাহমুদুল ইসলাম মিঠু, নিকুল কুমার মন্ডল, তাবাসসুম মিথিলা, দাউদ নূর, শিখা খান মৌ, আনোয়ার হোসেন প্রমুখ অভিনীত নাটকটি আসছে ভালোবাসা দিবসে স্বদেশ এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে ও একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

বিষয়:চন্দনা মজুমদার তাবাসসুম মিথিলা দাউদ নূর নিকুল কুমার মন্ডল নুসরাত ইমরোজ তিশা মাহমুদুল ইসলাম মিঠু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…