চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত বর্জন কর্মসূচির পক্ষে-বিপক্ষে আইনজীবীদের চার সংবাদ সম্মেলন

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৪:২৮ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A

সারাদেশে আগামী ১ থেকে ৭ জানুয়ারি আদালত বর্জন কর্মসূচির পক্ষে বিপক্ষে রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে চারটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১২ টায় কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে সংবাদ সম্মেলন করে বিএনপি সমর্থিত সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এই সংবাদ সম্মেলন থেকে পূর্বঘোষিত ১ থেকে ৭ জানুয়ারি আদালত বর্জনের কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালনের অঙ্গীকার করা হয়।

এই সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুবসহ বিএনপি সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আইন অঙ্গনে নৈরাজ্যের অপপ্রয়াসের বিরুদ্ধে একইদিনে দুপুর ১ টায় সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলন থেকে আদালত বর্জন কর্মসূচির প্রতিবাদ জানানো হয় এবং আগামী ১ থেকে ৭ জানুয়ারি সকল আইনজীবীকে আদালতে উপস্থিত থেকে আদালতের স্বাভাবিক কার্যক্রমে যুক্ত থাকতে বলা হয়।

Reneta

এই সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এই সংবাদ সম্মেলনের পরই একই মঞ্চে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে আদালত বর্জন কর্মসূচির প্রতিবাদে আরেকটি সংবাদ সম্মেলন করে প্রতিবাদ মিছিল করা হয়।

অন্যদিকে, বিএনপিপন্থি আইনজীবীদের কর্মসূচির সঙ্গে মিল রেখে আগামীকাল ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে  বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল। রোববার দুপুর ২ টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, লইয়ার্স কাউন্সিলের নেতা অ্যাডভোকেট গোলাম রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট হেলাল উদ্দিনসহ অন্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীআওয়ামী লীগআদালতজামায়াতবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT