মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়কে সামনে রেখে আজ বুধবার আদালত চত্ত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।
বুধবার সকাল ৯ টায় শুরু হবে সাকা চৌধুরীর রায় ঘোষণা। তার আগে সকাল থেকে আদালত চত্ত্বরে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পুরো চত্ত্বরে টহল দিচ্ছে পুলিশ বাহিনী। যারা ভেতরে ঢুকছেন তাদেরও পরীক্ষা করা হচ্ছে নানানভাবে।
সাকা চৌধুরীর আপিলের রায় প্রদানের দিনে আদালতের সামনে অবস্থান নিয়েছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা শেখ শাহজালাল চ্যানেল আই অনলাইনকে বলেন, ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিলো আমরা কামনা করবো আপিল বিভাগ সেই রায় বহাল রাখবেন। আপিল বিভাগও সাকা চৌধুরীর ফাঁসির রায় প্রদান করবে।






